বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

গাজীপুরবাসীর কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে একযোগে কাজ করব — এডভোকেট দিলারা সুলতানা

শেখ রাজীব হাসান:

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, সাংবাদিক রাজু আহমেদ, শেখ রাজীব হাসান, ইব্রাহিম খলিল ও হেলেনা আক্তারসহবিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথি এডভোকেট দিলারা সুলতানা গাজীপুরবাসীর কল্যাণে সকল সাংবাদিকদের সহযোগিতা চান এবং সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page