বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আজাদ হোসেন,নিজস্ব প্রতিনিধি চুয়াডাঙ্গা:


চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি অবৈধ স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার সকাল ৬ টায় পৌর শহরের দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলমগীর খান দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়,দর্শনার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। এদিন ভোর ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তিকে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে তার কোমরে প্যাঁচানো স্কচ টেপ দ্বারা মোড়ানো দুই টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের বারগুলোর মোট ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।

এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page