নজরুল ইসলাম হিরোক, দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় শরিকানা জমি জোরপূর্বক দখল, দোকানের মালামাল লুট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে দুই ভাই এর বিরুদ্ধে আপন বোন মমতাজ বেগম সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন দর্শনা কলেজপাড়ার মৃত দ্বীন মোহাম্মদের মেয়ে ঢাকার শান্তি নগরের বাসিন্দা মোছাঃ মমতাজ বেগম।
অভিযোগে তিনি বলেন, আমি পৈতৃক জমির বৈধ ওয়ারিশ। কিন্তু আমার দু’ভাই সাজেদুর রহমান ও সাইফুর রহমান রোকন জোরপূর্বক আমার অংশের দোকানের তালা ভেঙ্গে দোকান দখল নেবার চেষ্টা করে।এছাড়াও শরিকানা জমি জোরপূর্বক দখল, দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রাণনাশের হুমকীর পরিপ্রেক্ষিতে আমি নারী হিসেবে নিরাপত্তা হীনতায় ভূগছি। আমি এর ন্যায় বিচার চাই।এসময় তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাংবাদিক সম্মলনের পর মমতাজ বেগম তার আপন দুই ভাই সাজেদুর রহমান ও সাইফুর রহমান এর বিরুদ্ধে দর্শনা থানায় একটি লিখিত অভুযোগ দায়ের করেন।।