বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধিঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবস টি উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার এর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভাঙ্গুড়া উপজেলার অনুষ্ঠান সকাল ৯ টা থেকে শুরু করে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে শান্তির পায়ড়া কবুতর ও রঙ-বে-রঙের বেলুন উড়ে প্রশাসনের পক্ষে জনাব মিজানুর রহমান এর বক্তব্যর মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিস প্লে, মাঠ প্রদক্ষিণ করে।
শেষে পুরস্কার বিতরণ করে এই উপজেলা অনুষ্ঠান শেষ করেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষে জনাব মিজানুর রহমান।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের  আয়োজনে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ৪০ জন মৃত সহ ৭৭ যোদ্ধার পরিবার পরিজন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে দুপুর ১২ টার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ছবি: মহান স্বাধীনতা দিবসে পাবনার ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page