বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

৪৯ হাজার টাকা বেতনে LGED কুমিল্লার উপসহকারী প্রকৌশলী একরামুলের ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ

অনুসন্ধানী প্রতিবেদক:

একরামুল হক পেশায় একজন উপসহকারী প্রকৌশলী। মাসিক বেতন সর্বসাকুল্যে প্রায় ৪৯ হাজার টাকা। অথচ অভিযোগ রয়েছে, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এলজিডির এই কর্মকর্তা একরামুল হক। দশম গ্রেডের এই চাকরিজীবী বর্তমানে কুমিল্লা জেলায় কর্মরত। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
অভিযোগ অনুযায়ী, নিজের নামে প্রায় ২০ কোটি টাকার এবং স্ত্রীর নামে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ রয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৯.৯০ শতাংশের একটি প্লট রয়েছে তাদের নামে। এলাকাটিতে প্রতি শতাংশ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে প্লটটির আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, কুষ্টিয়া সদরে নিজের নামে মোট পাঁচটি জমি কিনেছেন একরামুল হক। চৌর হাঁস মৌজায় মুক্তির পুকুরপাড় পেয়ারাতলায় প্রায় ৪.৯১ শতাংশ জমি কিনে সেখানে ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। কুষ্টিয়া সদরের ঢাকা ঝালুপাড়া মৌজায় তার নামে প্রায় ৬৬ শতাংশ জমি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। একই উপজেলায় ১.২৩ শতাংশ জমিসহ একটি ফ্ল্যাট কিনেছেন একরামুল। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৪৪.১৬ শতাংশের দুটি জমির বাজার মূল্য যথাক্রমে প্রায় ৬০ লাখ ও ৫০ লাখ টাকা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের ও স্ত্রীর সাম্মি আক্তারের নামে আরও পাঁচটি জমি রয়েছে। বারুইপাড়া ইউনিয়নে প্রায় ৫৫ শতাংশ জমি কিনে সেখানে পানের বরজ করেছেন, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। কুষ্টিয়ার পোড়াদহ হাজরাহাট বাজারে তার একটি দোতলা বাড়ি ও চারটি দোকান রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া হাজরাহাট মৌজায় প্রায় ১২৫.১৭ শতাংশ জমি কিনে তামাক ক্ষেত করেছেন, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। একই এলাকায় আরও ২২৫.১৭ শতাংশ জমির মূল্য প্রায় আড়াই কোটি টাকা এবং ২৯৭ শতাংশ জমির মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে।
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, তার স্ত্রীর নামে Dutch-Bangla Bank Limited, Sonali Bank Limited এবং Agrani Bank Limited-সহ বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। এসব হিসাবে প্রায় ২০ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে একরামুল হক বলেন, তার সামান্য কিছু সম্পত্তি আছে, বাকি যা আছে তা তার ভাইয়ের। তার দাবি, ভাই ভুলক্রমে তার নামে অনলাইনে ডকুমেন্ট করে রেখেছেন।

সচেতন মহলের অভিমত দুদক এনফোর্সমেন্ট টিম দ্রুত অভিযান চালিয়ে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করুন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page