বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা

বিনোদন ডেস্ক

‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয় করে আলোচনায় এসেছেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে এই তারকা সংগীতশিল্পীর।

এবার নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায় দেখা যাবে লিসাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকবেন তিনি। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তিনি ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের প্রযোজনায়ও যুক্ত ছিলেন।

নতুন সিনেমাটির নাম ও গল্পের সারসংক্ষেপ এখনো প্রকাশ করা হয়নি। তবে সিনেমার সঙ্গে যুক্ত একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জুলিয়া রবার্টস ও হিউ গ্রান্টের ক্ল্যাসিক রোমান্টিক কমেডি ‘নটিং হিল’ দেখে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি করছেন তাঁরা।

‘দ্য হোয়াইট লোটাস’–এর শুটিংয়ের ফাঁকে সিনেমার গল্প নিয়ে ভেবেছেন ডেভিড বার্নাড ও লিসা। চিত্রনাট্য লিখেছেন ‘সেট ইট আপ’–এর লেখক কেটি সিলভারম্যান।

এর মধ্যে নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের একটি সিনেমায় অভিনয় করেছেন লিসা।

১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দেন। ব্ল্যাকপিঙ্কের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায় থিতু হয়েছেন।

এক দশকের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন লিসা। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত লিসার প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ডের ২০০ তালিকায় সপ্তম স্থানে উঠেছিল। বিলবোর্ড টপ অ্যালবাম সেলস চার্টের শীর্ষে উঠেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page