বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

ঘটকচরে সহকারী শিক্ষক কাজী জাফরের বিরুদ্ধে গুরুতর অভিযোগনাবালক–নাবালিকা বিয়ে পড়ানো, কাগজপত্রে অনিয়ম ও জোরপূর্বক বিবাহের অভিযোগ

নাবালক–নাবালিকা বিয়ে পড়ানো, কাগজপত্রে অনিয়ম ও জোরপূর্বক বিবাহের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুনিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার কাজী জাফরের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে। শিক্ষকতা পেশায় যুক্ত থাকা সত্ত্বেও তিনি বিবাহ রেজিস্ট্রারের ক্ষমতা ব্যবহার করে নাবালক ও নাবালিকাদের বেআইনিভাবে বিয়ে পড়ান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারীদের দাবি, কাজী জাফর অনেক ক্ষেত্রে বিবাহের বৈধ কাগজপত্র যাচাই না করেই বিয়ে সম্পন্ন করেন। এমনকি গার্জিয়ান বা অভিভাবকের উপস্থিতি ছাড়াই জোরপূর্বক বিবাহের ঘটনাও একাধিকবার ঘটেছে বলে অভিযোগ ওঠে।

এরইমধ্যে এক নাবালক ভুক্তভোগী সশরীরে সাংবাদিকদের কাছে উপস্থিত হয়ে ভিডিও বক্তব্যে কাজী জাফরের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে পড়ানোর অভিযোগ করেন।

ভুক্তভোগীর দাবি, তার সম্মতি বা আইনানুগ অভিভাবকের উপস্থিতি ছাড়াই তাকে বাধ্যতামূলকভাবে বিয়ে পড়ানো হয়, যা শিশু বিবাহ নিরোধ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ভুক্তভোগীদের অভিযোগ—বিবাহ রেজিস্ট্রারের দায়িত্ব তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, যা সামাজিক ক্ষতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page