বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে সাংবাদিকের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সর্বকাজের কাজী চুয়াডাঙ্গার মাধ্যমিক শিক্ষা প্রশাসন ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, দেখার কেউ নেই ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন সাভারে সরকারি ১০০ শতক জমি আত্মসাৎ,রেকর্ড জালিয়াতি, ‘পাতা ছেঁড়া’ রহস্য ও কর্মকর্তাদের সম্পৃক্ততা চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, আটক- ২

বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিলো ইরান

স্পোর্টস ডেস্ক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল ভোর থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।

বলা যায়, মধ্যপ্রাচ্যজুড়ে এরই মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাব পড়তে চলেছে ক্রীড়াঙ্গনেও।

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআরআইআর) সভাপতি মেহদী তাজ আসন্ন ফিফা বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছেন।
মেহদী তাজ বলেছেন, ‘যা ঘটেছে, তাতে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আশা করা কঠিন।

এই সিদ্ধান্ত ক্রীড়া কর্মকর্তাদেরই নিতে হবে।’
আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞ এবার যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ইরান পড়েছে ‘জি’ গ্রুপে।

গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।
ইরানের এই তিন ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। প্রথম দুটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে, শেষেরটি ওয়াশিংটনের সিয়াটলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page