• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

সরাইলে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রিমন খান,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ১৫৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজ্বী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া-থ ১১-৩০৭১ সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৫-০১৭৫) মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে অটোরিকশার যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা