• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ  বেনাপোল জুড়ে ৩৭০ টাকার সিকারেট বিক্রি হচ্ছে ৪২০ টাকায়,দিশেহারা ভোক্তারা শেরপুরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ মণিরামপুরে—স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য, ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।
বুধবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এ ব্যাপারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,রেল বাজার দোকান মালিক সমিতির কার্যালয়টি ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর অবকাঠামোগত উন্নয়নে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন,
“আমি সবসময় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম খোকন, আব্দুল হামিদ সহ উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আলহাজ্ব মশিউর রহমানের এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকার ব্যবসায়িক ও সামাজিক উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, এ ধরনের সহযোগিতা বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা ০১৭১১-২১৭৩৯০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা