• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ  বেনাপোল জুড়ে ৩৭০ টাকার সিকারেট বিক্রি হচ্ছে ৪২০ টাকায়,দিশেহারা ভোক্তারা শেরপুরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ মণিরামপুরে—স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ

নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাকে ঘিরে নানা সময়ে বিতর্ক ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে ঠিকাদারি সিন্ডিকেট গঠনের অভিযোগ বেশ পুরানো। মিস্টার টেন পার্সেন্ট(১০%) খ্যাত এই নির্বাহী প্রকৌশলী পাবনাতে থাকাকালীন সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে দফায় দফায় সংবাদ শিরোনাম হন। এছাড়া করোনাকালীন ত্রাণ তহবিলের নামে ৩০ লাখ টাকা চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে সে সময় তাঁকে পাবনা থেকে সদর দপ্তরে শাস্তিমূলক বদলি করা হয়। তবে অভিযোগ আছে ওইসময় তিনি তাঁর ঠিকাদার সিন্ডিকেটের কাছ থেকে কমিশনের টাকা বুঝে নিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দেড়মাস পাবনাতেই অবস্থান করেন। পরে তাকে সদর দপ্তরে যেতে বাধ্য করা হয়।

এরপর কিছুদিন চুপচাপ থাকার পর সুকৌশলে ফুলকাম বাদশা প্রধান প্রকৌশলীকে নানাবিধ উপঢৌকন পাঠিয়ে নরসিংদী এলজিইডিতে পদায়ন বাগিয়ে নেন। আর এভাবেই দুর্নীতির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়।

নরসিংদীতে ২০২৪ সালের ১ লা আগষ্ট যোগদান করার পর বৈষম্য বিরোধী উত্তপ্ত ছাত্র আন্দোলন স্বাভাবিক হয়ে আসলে আবারো তিনি স্বমহিমায় উদ্ভাসিত হয়ে ওঠেন। পাবনার আদলে নরসিংদীতেও তিনি নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে শক্তিশালী ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলে লাগাদার দুর্নীতি, কমিশন বাণিজ্য ও শিডিউল ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এতে ব্যক্তিগতভাবে তিনি লাভবান হলেও এলজিইডির গৌরম্বানীত ইতিহাস কলঙ্কিত হচ্ছে প্রতিনিয়ত।।

নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মূলত গ্রামীণ অবকাঠামো, নগর উন্নয়ন এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নে ব্যাপক কাজ হচ্ছে। বর্তমানে জেলাটিতে রাস্তা ও ড্রেন নির্মাণ, সেতু-কালভার্ট স্থাপন, হাট-বাজার উন্নয়ন এবং বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের মতো অসংখ্য উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আর এসব কাজ থেকে ঠিকাদাররা তাঁকে ১৯% হিসেবে দক্ষিণা দিতে বাধ্য হচ্ছে। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ এখন চলমান রয়েছে। এসব কাজ থেকেই তাঁর সহকারীর মাধ্যমে বেশুমার কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এছাড়া নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় পাকা রাস্তা ও কার্পেটিংয়ের কাজ তাঁর পছন্দের ঠিকাদারদের মাঝে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়েছে।
দ্বিতীয় শহর অঞ্চল উন্নয়ন প্রকল্প (২য় সিআরডিপি)-এর আওতায় নরসিংদী সদরসহ বিভিন্ন পৌরসভায় সড়ক প্রশস্তকরণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত, সেতু ও কালভার্ট নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে বিভিন্ন খালের ওপর ছোট-বড় গার্ডার ব্রিজ এবং বক্স কালভার্ট নির্মাণ, হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের কাজসহ প্রাথমিক বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণ ও সংস্কারের কাজও এলজিইডি নরসিংদির নির্বাহী প্রকৌশলীর কালেকশন বাণিজ্য চলছে জোরেশোরে।

এছাড়া সাম্প্রতিক সময়ে বেলাব উপজেলায় নতুন রাস্তার নির্মাণ কাজের শিডিউল ফাঁস করে পছন্দের ঠিকাদারের মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

( এ বিষয়ে আরও বিস্তারিত পড়ুন আগামীকাল আমাদের প্রিন্ট ও অনলাইন ভার্সনে )।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা