• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি জমি বিবাদকে কেন্দ্র করে ৭ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। উপজেলার সাকোয়া ইউনিয়নের হারাগঞ্জ গ্রামের নিতিশ চন্দ্র বর্মন গত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞ আমলী আদালত-৩ এ মামলাটি করেন।

তবে বিবাদীপক্ষ ও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, হত্যাচেষ্টা ও মারামারির কোনো ঘটনা ঘটেনি। শুধু হয়রানির উদ্দেশে সাজানো মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বোদা উপজেলার এসএ ৫১৪ ও ৫১৫ নং দাগের জমিতে বোরো ধানের চারা রোপণ নিয়ে বাদী নিতিশ চন্দ্র বর্মনের সঙ্গে সাত আসামির সংঘর্ষের অভিযোগ এনে মামলা দায়ের করা হয় (ধারা ১৪৩/৪৪০/৪৪৪/ ৩২৩/৪২৭/ ৫০৬(২)/১১৪/৩৪ দণ্ডবিধি)। তিনি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৬১৬ নং দলিলমূলে ওই ২৪ শতক জমি ক্রয় করেন।

মামলার আসামিরা সরেজমিনে সাংবাদিকদের জানান, বাদীর জমি বৈধ ক্রয়ে তাদের কোনো আপত্তি নেই। এক বিবাদী বলেন, “বাদীপক্ষের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের অভিযোগ, ওই জমির চারপাশে বিবাদীদের জমি থাকায় বাদী ‘বদলি’ হিসেবে নিজের পছন্দের অন্য জায়গা পাওয়ার জন্য দলীয় প্রভাবে এই মিথ্যা মামলা করেছেন। “তিনি বৈধভাবে রেজিস্ট্রি করে নেওয়ার পরও জমিটি পতিত রেখে শুধু হয়রানি করার জন্য মামলা করেছেন।

স্থানীয় মজিবরের ছেলে জিয়াউর রহমান, খাদেমুল ইসলামসহ কয়েকশত মানুষ প্রত্যক্ষদর্শী হয়ে বলেন, “আমরা মিথ্যা কথা বলব না। তারা সাজানো-গোছানো একটা মামলা করেছে শুধু হয়রানি করার জন্য। হুমকি-ধামকি বা মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি।”

বাদী নিতিশ চন্দ্র বর্মনের অভিযোগ, আসামিরা সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে ধানের চারা নষ্ট করে এবং তাকে হত্যার হুমকি দেয়। তবে স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য ব্যক্তিগত বলে বিবেচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা