• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

অপহরণ ও গাড়ী ছিনতাই মামলা-এফআইআর এর নির্দেশ কোর্টের, থানা পুলিশের নিষক্রিয়তার অভিযোগ ভূক্তভোগীর !

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকা থেকে বালুবাহী দুটি ট্রাকসহ ৩ জনকে অপহরন ও ছিনতাইয়ের অভিযোগে “টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদাতে ” র একটি মামলা হয়েছে বলে জানাগেছে।

গত ৪ মে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালত অফিসার ইনচার্জ কালিহাতী থানাকে মামলাটি এফ আই আর হিসাবে গণ্য করার নির্দেশ দিলেও থানা পুলিশ নিষ্ক্রিয় রয়েছেে বলে অভিযোগ ভূক্তভোগীর !

ঘটনার বিবরনে জানা যায়, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া এলাকার এস এম মামুন অর রশিদ নামের জনৈক ব্যক্তি ওই মামলাটি রুজ্জু করেন। সি আর মমলা নং- ৪৬২/২৬ মামলাটিতেবাদী অভিযোগ করেন পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ এপ্রিল ২০২৬ রোজ বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় বিবাদীরা সংঘবদ্ধভাবে ধলাটেংগর বালুঘাটের সন্নিকটের রাস্তায় চারিদিক থেকে ঘিরে ফেলে অস্ত্রেরমূখে তার ছেলে সিহাব,গাড়ীর ড্রাইবার রাকিব ও আকাশ নামের ৩জনকে অপহরন,২টি বালিবাহী ট্রাক ছিনতাই করে ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে নিয়ে গিয়ে সেখানের একটি ঘরে আটকিয়ে রেখে অপহৃতদের মারপিট করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে নেয়।

মামলার বাদী তার আর্জীতে উল্লেখ করেন তার ছেলে ট্রাক ট্রাকের ড্রাইভারসহ ৩ জন অপহরনের সংবাদ পেয়ে কালিহাতী থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করেন এবং ওই বিষয়ে তিনি কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা করার কথা জানালে থানা পুলিশ মামলা গ্রহন না করে আদালতে মামলা করার পরামর্শ দেয় ।

পরবর্তীতে এস এম মামুন অর রশিদ বাধ্য হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মশিউর রহমান সোহেল (৩০) ও আশরাফুল আলম সুমন নামের ৩ ব্যক্তিকে বিবাদী করে একটি অপহরন ও ছিনতাই মামলা রুজ্জু করেন। যার নম্বর সিআর -৪৬২/২৬ বাঃদঃবিধিঃ ১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৩৬৩/৫৬ ।

ওই মামলার বাদী অভিযোগ করেন কালিহাতী থানা পুলিশ আদালতের নির্দেশ অমান্য করে মামলাটি এফ আই আর হিসাবে গ্রহন করতে তালবাহানা করে সময় ক্ষেপন করাসহ তাকে বিবাদীদের সাথে আপোষরফা করার জন্য চাপ প্রয়োগ করছেন। তাছাড়াও দীর্ঘসময় তার ব্যবসা কাজে ব্যবহৃত ট্রাক ২টি থানায় আটকা থাকায় তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে ক্ষেদোক্তি করেন।

এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আযম সদুত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা