• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে কু*পিয়ে হত্যা

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৫৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুলু মিয়া নামের (৩২) এক ডেলিভারি বয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া পেশায় একজন ডেলিভারি বয়। তিনি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ডেলিভারি বয় দুদু তার কর্মস্থল আলমডাঙ্গা থেকে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর‌ ব্রিজের নিচে নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল‌ আবেদীন জানান, দুই দিন আগে ঘটে যাওয়া একটি ‌ভ্যান চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা