• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন!

দেবীদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি: / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজের প্রার্থিতা নিয়ে ছড়ানো সব ধরনের অপপ্রচার ও গুজব উড়িয়ে দিলেন জনপ্রিয় ছাত্রনেতা ও সাবেক যুবদল নেতা রেজাউল করিম (ভিপি শাহীন)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ লাইভে এসে তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, কোনো অপপ্রচারের মুখে তিনি মাঠ ছাড়বেন না এবং আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত মঙ্গলবার (২রা জুন) রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভিপি শাহীন তাঁর অবস্থান পরিষ্কার করেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ‘তিনি নির্বাচন করবেন না বা মাঠ থেকে বসে যাবেন’—এমন তথ্য ছড়িয়ে পৌরবাসীর মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছিল।

লাইভে এসে তিনি বলেন: প্রিয় দেবিদ্বার পৌরবাসী, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছি। কিন্তু ইতিমধ্যে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন যে আমি নির্বাচন করব না, বসে যাব। মূলত এই বিভ্রান্তির অবসান ঘটাতেই আজ আমার লাইভে আসা।”

বক্তব্যে নিজের রাজনৈতিক সততা ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে ভিপি শাহীন বলেন, “আমার আত্মীয়-স্বজন, গ্রামবাসী, শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী ও দেবিদ্বার পৌরসভার সর্বস্তরের ভাইবোনদের উদ্দেশ্যে বলতে চাই—বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নানামুখী নির্যাতন, জুলুম ও লোভ-লালসার শিকার হয়েও আমি কোনো আপস করিনি। আমার রাজনৈতিক ইতিহাসে সিদ্ধান্ত বা পথ পরিবর্তনের কোনো রেকর্ড নেই। ইনশাআল্লাহ, এই ক্ষেত্রেও আমার সিদ্ধান্ত বদল হবে না। আমি নির্বাচন করব।”

তিনি আরও যোগ করেন, “ভোটের রেজাল্ট হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে একজন প্রার্থী হিসেবে লড়াইয়ে আছি। আপনারা কেউ কোনো ধরণের বিভ্রান্তিমূলক অপপ্রচারে কান দেবেন না।”

নির্বাচনী মাঠে সুস্থ প্রতিযোগিতার আহ্বান জানিয়ে সাবেক এই তুখোড় ছাত্রনেতা বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বলব—আসুন, মাঠে প্রতিযোগিতা করুন। প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটের মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করুন, অপপ্রচার করে নয়। অপপ্রচার চালিয়ে কেউ কোনোদিন নিজের জায়গা তৈরি করতে পারেনি।” তিনি পৌরবাসীর মন জয় করে সবাইকে নিজস্ব অবস্থান তৈরির পরামর্শ দেন।

উল্লেখ্য, রেজাউল করিম (ভিপি শাহীন) দেবিদ্বারের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী একটি মুখ।

তিনি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার আকস্মিক লাইভ বক্তব্য এবং নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকার অনড় ঘোষণা দেবিদ্বার পৌর এলাকার সাধারণ ভোটার ও তাঁর সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা