• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
‎বিজিবির অভিযানে চেকপোষ্টে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ  বেনাপোল জুড়ে ৩৭০ টাকার সিকারেট বিক্রি হচ্ছে ৪২০ টাকায়,দিশেহারা ভোক্তারা শেরপুরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

দর্শনা প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: / ৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।
তিনি প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজে সহযোগিতার অংশ হিসেবে অনুদানের অর্থ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবন নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আলহাজ্ব মশিউর রহমান বলেন, দর্শনা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি ভবিষ্যতেও প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এর উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা
০১৭১১-২১৭৩৯০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা