• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

মো: মামুন অর রশীদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মোঃ মামুন অর-রশীদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহা উৎসব- উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসকন-বাংলাদেশ এর সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, প্রফেসর মনোতোষ কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্যরা।

পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে প্রথম দিনের রথযাত্রা শেষ হয়।

রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ শুরু হয় পূজা অর্চনা ও দেশের সকলের মঙ্গল কামনায় অগ্নিযোগ্য করেন পুরোহিতরা। সেখানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা