• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
গঙ্গাচড়ায় পিআইও এর যোগসাজশে সরকারি শুকনো খাবার পাচারের অভিযোগ দেবিদ্বারে আন্তর্জাতিক পাচারকারী চক্রের হদিস: প্রবাসী সাদ্দামকে কম্বোডিয়ায় জিম্মি করে সাড়ে ১৩ লাখ টাকা আদায় অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান

দেবিদ্বারে আন্তর্জাতিক পাচারকারী চক্রের হদিস: প্রবাসী সাদ্দামকে কম্বোডিয়ায় জিম্মি করে সাড়ে ১৩ লাখ টাকা আদায়

মেহেদী হাসান রিয়াদ / ১৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মেহেদী হাসান রিয়াদ :

কুমিল্লার দেবিদ্বারে বিদেশে ভালো চাকরি ও ওয়ার্ক পারমিট (আকামা) পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক যুবককে বিদেশে আটকে রেখে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মানবপাচারকারীর বিরুদ্ধে।

স্থানীয়দের মতে, অভিযুক্ত আবুল হোসাইন রনি ও তার সংঘবদ্ধ চক্রটি কেবল এই এক যুবকের সাথেই নয়; দেবিদ্বার উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০ জনেরও বেশি মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে একইভাবে সর্বস্বান্ত ও প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

সর্বশেষ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম খলিল ওরফে সাদ্দামের স্ত্রী মুক্তা আক্তার (২৭) বাদী হয়ে চিহ্নিত মানবপাচারকারী আবুল হোসাইন রনি, তার স্ত্রী ও মায়ের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— দেবিদ্বারের বরকামতা এলাকার মানবপাচারকারী চক্রের মূল হোতা আবুল হোসাইন রনি (৪২), তার স্ত্রী আরফিন আক্তার (৩৩) এবং তার মা রমুজা বেগম (৬০)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশে অবস্থানরত মানবপাচারকারী রনি দেশে থাকা তার স্ত্রী আরফিন আক্তার ও মা রমুজা বেগমের মাধ্যমে চক্র পরিচালনা করে আসছিল। একইভাবে সাদ্দামকে ৬০ হাজার টাকা বেতনে কম্পিউটার দোকানে চাকরির প্রলোভন দেখানো হয়। ওয়ার্ক পারমিটের নিশ্চয়তা দিয়ে গত মে মাসে দুই দফায় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেয় রনি ও তার পরিবার।

পরবর্তীতে ২ জুন সাদ্দামকে কম্বোডিয়ায় পাঠানো হলেও কাজ বা ওয়ার্ক পারমিট না দিয়ে সেখানে জিম্মি করে আরও ২,৫০০ ডলার (প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) কেড়ে নেওয়া হয়।

পরে গত ৪ সেপ্টেম্বর ব্যাংকের মাধ্যমে ৩৫ হাজার টাকা নেওয়ার পর, রনি কম্বোডিয়া থেকে সাদ্দামকে ইতালি পাঠানোর কথা বলে তার স্ত্রী ও মায়ের মাধ্যমে আরও ১২ লাখ টাকা দাবি করে। অসহায় পরিবারটি ১০ সেপ্টেম্বর ৫ লাখ টাকা রনির স্ত্রী ও মায়ের হাতে তুলে দিলেও, ১৪ সেপ্টেম্বর রনি তাকে ইতালিতে না পাঠিয়ে পাসপোর্ট কেড়ে নিয়ে আত্মগোপন করে।

পাসপোর্ট না থাকা ও হোটেলের বকেয়া বিলের কারণে সাদ্দাম বর্তমানে কম্বোডিয়ায় জিম্মি অবস্থায় চরম আইনি জটিলতা ও পুলিশি গ্রেপ্তারের আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে আনতেও বর্তমানে মোটা অঙ্কের জরিমানা পরিশোধ করতে হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে ভুক্তভোগীর পরিবার দেবিদ্বারে উপজেলার বাগুর এলাকায় অভিযুক্তদের ভাড়া বাসায় এ বিষয়ে সমাধানের কথা বলতে গেলে রনির স্ত্রী ও মা উল্টো বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এলাকাবাসী জানান, দেবিদ্বারসহ আশপাশের উপজেলার অনেক পরিবারই রনি ও তার এই আন্তর্জাতিক পাচারকারী চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। চক্রটির বিরুদ্ধে ওঠা মানবপাচার ও প্রতারণার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা