• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

দৈনিক “দাবানল” সম্পাদক মোস্তফা সরওয়ার এর জন্মদিন উদযাপন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক কর্মপরিকল্পনা

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রধান প্রতিবেদক রংপুর থেকে:

 

রংপুরের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক দাবানল এর সম্পাদক খ্যাতিমান সাংবাদিক মোস্তফা সরওয়ার এর জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করেছে দাবানল পরিবার।

মঙ্গলবার (৫ই মে) সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার এর সহধর্মিণী আবিদা সুলতানা, বার্তা সম্পাদক জিএম জয়, সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজ, প্রধান প্রতিবেদক আহসান হাবিব মিলন স্টাফ রিপোর্টার শ্যামলী রায়, রবিন চৌধুরী রাসেল, তানভীর সোহেল, জুবায়ের আলম সৈকত ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা সম্পাদককে শুভেচ্ছা জানান এবং পত্রিকার ধারাবাহিক অগ্রযাত্রায় তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে দৈনিক দাবানল আজও তার সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এর পেছনে সম্পাদক মোস্তফা সরওয়ার এর নিষ্ঠা, দূরদর্শিতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জন্মদিনের এ আয়োজনে সম্পাদক ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পত্রিকার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে আগামী ২৭ মে দৈনিক দাবানল এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশেষ সংখ্যা প্রকাশ, আলোচনা সভা ও অন্যান্য আয়োজনের বিষয়ে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং রংপুরের সাংবাদিকতার বিকাশে তাঁর অসামান্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে উপস্থাপন করা হয়। একই সঙ্গে অতীতে পত্রিকাটির সঙ্গে যুক্ত সকল সাংবাদিক, লেখক ও কলাকুশলীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

সবশেষে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন সম্পন্ন হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা