• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, গৃহবধূকে মারধর ও লুটের অভিযোগ

আহসান হাবিব মিলন, রংপুর ব্যূরো: / ৬২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

রংপুরের গংগাচড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর, শ্লীলতাহানি ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গংগাচড়া থানার উমর উত্তরপাড়া (গজঘন্টা) এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রশীদ (৪৬) ক্রয়সূত্রে জমির মালিক হয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পাশাপাশি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছিলেন। তবে একই এলাকার নওয়াব ও মোহাম্মদ আলী ও সহ তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে অভিযুক্তরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে রশীদের বাড়ির কাছে এসে জমির দখল ছেড়ে দিতে হুমকি দেয়। এতে তিনি অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এর প্রায় চার মাস পর আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, রশীদের স্ত্রী রেজোওয়ানা বেগমকে উদ্দেশ্য করে গালিগালাজ করে নওয়াব, এসময় রেজোওয়ানা বেগম প্রতিবাদ করেন। এ সময় প্রতিপক্ষ নওয়াব ও মোহাম্মদ আলী গং সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়, টিনের ঘরের গেট ও দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। একই সঙ্গে ঘরে থাকা গরু কেনার জন্য রাখা প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, এ ঘটনায় আহত রেজোওয়ানা চিকিৎসা নিতে বিলম্ব হওয়ার সুযোগে অভিযুক্তরা উল্টো থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা