• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

ময়দা বাদ জীবন থেকে? সুস্বাদু মিষ্টি বানাতে পারেন আটা দিয়েও

সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ১৪৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

এই রোদ, এই বৃষ্টি। বার বার আবহাওয়ার পরিবর্তনে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে আটার জুড়ি মেলা ভার। এতে রয়েছে ডায়েটারি ফাইবার, প্রোটিনের মতো পুষ্টি উপাদান। ময়দার তুলনায় স্বাস্থ্যকর বিকল্প আটা দিয়ে তাই সুস্বাদু খাবার বানিয়ে নিতে পারেন। আর মিষ্টি পদের ক্ষেত্রেও আটায় ভরসা রাখতে পারেন। তাই এমন তিনটি মিষ্টি পদের সন্ধান দেওয়া হল, যা স্বাস্থ্যকর হতে পারে আটার গুণে।

আটার লাড্ডু:

শুকনো খোলায় আটা ও চিনি মিশিয়ে ভেজে নিন। তার পর বড় কড়াইয়ে অল্প ঘি গরম করে ওই মিশ্রণ ঢেলে দিন। ঢিলে ঢিলে ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। তার পর শুকনো ফল মিশিয়ে ভাল করে নেড়়েচেড়ে নিন। মিশ্রণটি ভাল করে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিন। এর উপর অল্প করে এলাচগুঁড়ো মিশিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর আকার দিন। বায়ুনিরোধী পাত্রে লাড্ডুগুলি রেখে দিন। খুব গরম পড়লে প্রয়োজনে ফ্রিজেও রাখতে পারেন।

আটার হালুয়া

কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে আটা দিয়ে ধীরে ধীরে ভাজতে হয়। আঁচ কম রাখতে হবে, আর ক্রমাগত নাড়তে হবে, যাতে দলা না পাকায় বা পুড়ে না যায়। ঠিক মতো ভাজা হলে আটার রং গাঢ় সোনালি হয়ে যায় এবং রান্নাঘর ভরে ওঠে সুগন্ধে। আলাদা পাত্রে জল আর চিনি গরম করে সিরার মতো তৈরি করা হয়। তার পর সেটি ধীরে ধীরে ভাজা আটার মধ্যে ঢালতে হয়। নাড়াতে নাড়াতে একটু পরেই মিশ্রণ ঘন হতে শুরু করে। দেখতে অনেকটা চকচকে, মোলায়েম মিশ্রণের মতো হবে। শেষে এলাচগুঁড়ো, কাজু, কিশমিশ বা বাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

আটার বরফি

আটা দিয়ে বরফিও বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করা সহজ এবং খেতেও সুস্বাদু। আটার বরফি তৈরি করতে লাগবে অল্প ঘি, এক কাপ আটা, এক চিমটে এলাচগুঁড়ো এবং আধ কাপ গুঁড়ো করা গুড়। একটি বড় পাত্রে ঘি গরম করে আটা ভেজে নিন। সোনালি রং ধারণ করলে এলাচগুঁড়ো এবং গুঁড়ো করা গুড় মিশিয়ে ভাল করে নাড়ুন। একটি থালায় অল্প ঘি মাখিয়ে সেই মিশ্রণটি ঠান্ডা করে নিন। এর উপরে নারকেলকোরা বা শুকনো ফলও ছড়িয়ে দিতে পারেন। ধীরে ধীরে জমে এলে চৌকো করে কেটে পরিবেশন করুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা