• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মলনে ৯ ইউপি প্রার্থীর নাম ঘোষণা

ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: / ৬৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বিশাল রুকন সম্মেলনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলার আল হেলাল ট্রাষ্ট এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক গোলাম রসূল।

সম্মেলনে জানানো হয়, তৃণমূল রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। এসময় উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—

গঙ্গানন্দপুর ইউনিয়ন — কবির বিন সামাদ

শিমুলিয়া ইউনিয়ন — আইয়ুব হোসেন

গদখালী ইউনিয়ন — নজরুল ইসলাম খাঁন

পানিসারা ইউনিয়ন — মিজানুর রহমান

ঝিকরগাছা ইউনিয়ন — আঃ আলীম

নাভারণ ইউনিয়ন — জিয়াউল হক

হাজিরবাগ ইউনিয়ন — শফিকুর রহমান

শংকরপুর ইউনিয়ন — নিছার উদ্দিন

বাঁকড়া ইউনিয়ন — হাবিব কাইসার

এছাড়া কৌশলগত কারণে মাগুরানির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সম্মেলনে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, “জনগণের সেবা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্বকে বাছাই করা হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে এসব প্রার্থীদের বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।”

প্রার্থী ঘোষণার পর থেকেই ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা