• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘এশিয়া পোস্ট’র পথচলা শুরু

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

একযোগে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও “আধুনিক গণমাধ্যম নিরপেক্ষতার অঙ্গীকার” শীর্ষক শ্লোগানে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল সংবাদ মাধ্যম “এশিয়া পোস্ট”।

সোমবার (১১ই মে) বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যমটির চুয়াডাঙ্গা জেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার।

সাংসদ রুহুল আমিন এ সময় বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আমি আশা করি, এশিয়া পোস্ট কোনো রক্তচক্ষুর কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশে আপসহীন থাকবে। চুয়াডাঙ্গার মাটি ও মানুষের অধিকারের নিয়ে কথা বলার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে।

প্রধান আলোচক জেলা প্রশাসক বলেন, আমরা এশিয়া পোস্টকে স্বাগত জানাই। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে সত্য ও মিথ্যা তথ্য একসঙ্গে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সাংবাদিকদের আরও সচেতন ও পেশাদার হয়ে কাজ করতে হবে।
আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই সম্ভাবনাকে কাজে লাগানোই হোক এশিয়া পোস্টের লক্ষ্য। নতুন দিনের সাংবাদিকতার যে স্বপ্ন, সেটির বাস্তব রূপ দেওয়ার একটি প্ল্যাটফর্ম হবে এশিয়া পোস্ট। এশিয়া পোস্ট অনলাইনের সফলতা কামনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

“এশিয়া পোস্ট” এর চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দার, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, এশিয়ান টিভি প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজাদ হোসেন, জিটিভি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি মফিজ উদ্দিন জোয়ার্দার, দৈনিক সরেজমিনে বার্তা ও লাখো কন্ঠ জেলা প্রতিনিধি শিমুল রেজা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আব্দুল্লাহ হক, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা