• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

এমদাদুল হক এমদাদ,মাদারীপুর থেকে / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাদারীপুরে আদালতের নিষেধ অমান্য করে সংবাদ সম্মেলন করেছেন ইউনুস মোল্লা নামে এক ভুক্তভোগী । মঙ্গলবার সকালে শহরের লেকপাড় এলাকায় তার নিজ ভবনে এ সংবাদ সম্মেলন করেন, তার অভিযোগ , তারা ৩ ভাই ও ৪ বোন ওয়ারিশ মূলে কুকরাইল এলাকার জাকির দর্জি নামে একজন তার ছোট ভাইয়ের স্ত্রীর নিকট থেকে জমি ক্রয় করে সেখানে ঘর নির্মান করে ।

দলিলটি ( ৫২০৮/১৯) জাল জালিয়াতির মাধ্যমে করায় দলিলটি বাতিল চেয়ে তিনি মাদারীপুরের বিজ্ঞ জেলা জজ আদালতে একটি মামলা ( দেওয়ানী মামলা নং ১৯৪/১৯) দায়ের করেন । জাকির দর্জি ও শারমিন আক্তারকে বিবাদী করে দায়ের করা ওই মামলাটি এখনো বিচারাধীন রয়েছে । তার আবেদনের ভিত্তিতে বাদী এবং বিবাদী উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত । জালিয়াতির মাধ্যমে শারমিন আক্তারের কাবিন নামা ও দলিল করা হয় ।

 

সম্প্রতি ( ২৩/০৫/২০২৬ ইং তারিখে ) জাকির দর্জি তাদের পৈত্রিক দোতলা টিনের ঘরের চারিদিকে ১০/১৫ জন সন্ত্রাসী ভূমি দস্যুদের ব্যবহার করিয়া লোহার পাইপ ও এঙ্গেল দিয়ে সেড নির্মান শুরু করে। বিষয়টি সদর মডেল থানার ওসি ও পুলিশ সুপারকে অবহিত করলেও থানা পুলিশের সহায়তা না পাওয়ায় প্রান ভয়ে সন্ত্রাসী ভূমিদস্যুদের নির্মান কাজে বাধা দিতে অপারগ হন। এ সময় ঘরটির দোতলার পাটাতনের উপরের অংশ টিনের চাল ও বারান্দা ভাঙ্গিয়া প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও কাঠ টিন নিয়ে যায়। জাকির দর্জি ও ভূমি দস্যুরা লোহার এঙ্গেলের উপর টিন লাগাইতে থাকিলে আমি বিষয়টি সদর মডেল থানা অফিসার ইনচার্জকে জানালে এস.আই হাসিব ঘটনাস্থলে এসে ঘর তুলতে নিষেধ করে । পুলিশ যাওয়ার পরে ওই জমি তার নিজের জমি দাবি করে ঘর নির্মাণ করে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা