• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার

শালিখা,মাগুরা প্রতিনিধি: / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাগুরার শালিখা উপজেলায় অভিযান চালিয়ে বিল্লাল(৪৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সিংড়া বাজারের থৈপাড়া রোড থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে বিগত সরকারের সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার তথ্য আসে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শালিখা থানা সিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার সাহা জানান, বিল্লাল নামে ওই ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনিতীর সাথে জড়িত। সে শালিখায় নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্হানীয় সুত্রে জানা যায়,বিগত আওয়ামীলীগ সরকারের সময় মাগুরা-২ আসনের এমপি বিরেন সিকদার ও তার ভাই বিমলেন্দু সিকদারের নিজস্ব বাহিনীর প্রধান ছিলেন এই বিল্লাল। তৎকালিন সময় এলাকার সন্ত্রাসী, চাদাবাজি,মাদক কারবারি, জুয়া সবই নিয়ন্ত্রণ করতো এই বিল্লাল। এছাড়া আধিপত্যকে কেন্দ্র করে তালখড়ি ও ধনেশ্বরগাতি ইউনিয়নে একাধিক মানুষ কে হত্যা করা হয়।কিন্তু ক্ষমতার জোরে তিনি থেকে যান অধরা।এমনকি তথকালিন সময় তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতেও সাহস পেত না। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপন চলে যান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পুলিশ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা