• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৯৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নব নিযুক্ত প্রশাসক শরীফুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার।

বৃহস্পতিবার (৪ঠা জুন) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনমূলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে গত কয়েক মাস ধরেই জেলাজুড়ে নানা জল্পনা চলছিল। গত বুধবার (৩রা জুন) হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে যে শরীফুজ্জামান শরীফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপরই দলীয় নেতাকর্মী সহ জেলাবাসী তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

তবে বিষয়টি নিয়ে তখন তৈরি হয় এক নাটকীয়তা। নিয়োগের কোনো আনুষ্ঠানিক চিঠি না পেয়েও শরীফুজ্জামান শরীফের অনুসারী দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বৃহস্পতিবার ৪ জুন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর সব সংশয় কেটে যায়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, মনিরুজ্জামান লিপটন, জেলাকৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, জেলা জাসাস সভাপতি সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিথা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেনসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, জীবননগর উপজেলা ও পৌর, দর্শনা থানা ও পৌর এবং দামুড়হুদা উপজেলা কৃষক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা পরিষদ কার্যালয় চত্বর লোকসমাগমে মুখর হয়ে ওঠে। সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে শরীফুজ্জামান শরীফকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

প্রসঙ্গত (বৃহস্পতিবার ৪ঠা জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৩ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে মর্মে সরকারী প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা