• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

নওগাঁর মান্দায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মারামারির ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আজ সকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশনা প্রদান করেন। তিনি তদন্ত কার্যক্রম দ্রুত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার জানান, ইতোমধ্যে সার্কেল এএসপি ও থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য প্রকৃত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মারামারি ও নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”

পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্ত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা