• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

মণিরামপুরে প্রবাসীর স্ত্রীর সাথে কিশোরের প’রকীয়া: আপত্তিকর অবস্থায় আ’টক

আবু রায়হান, মনিরামপুর, যশোর প্রতিনিধি / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

যশোরের মণিরামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে এক কিশোরের পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে।

গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলীগাতি গ্রামে এই অ’নৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আ’টক করে। তবে রহস্যজনকভাবে ঘটনার পরদিন ভোররাতেই অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর পরিবারের বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ধলীগাতি গ্রামের সৌদি প্রবাসী মো. রুস্তম আলীর স্ত্রী রেশমা বেগমের (৪০) সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ জেলার রনি হোসেন (১৫) নামের এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সুদূর মানিকগঞ্জ থেকে মনিরামপুরে ছুটে আসে রনি। সোমবার গভীর রাতে রেশমা বেগমের বাড়িতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা।

​ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রেশমা বেগম দীর্ঘদিন ধরেই বিভিন্ন পুরুষের সাথে প’রকীয়ায় লিপ্ত রয়েছেন। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন। শুধু তাই নয়, রেশমা বেগমের মেয়ের বিরুদ্ধেও অতীতে চন্ডিপুর গ্রামের এক যুবকের সাথে প’রকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। মা ও মেয়ের এমন কর্মকাণ্ডে ধলীগাতি গ্রামসহ আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রেশমা বেগমের পরিবারের সদস্যরা প্রভাবশালী মহলের সহায়তায় আজ মঙ্গলবার ভোররাতেই রেশমা ও রনিকে দ্রুত এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দিতেই তাদের গা ঢাকা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

​স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বিষয়টি তারা শুনেছেন। এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা