• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

‎যশোরে ভোক্তা-অধিকারের অভিযানে ৮২ হাজার টাকা জরিমানা

সেলিম রেজা তাজ, নিজস্ব প্রতিবেদক / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৮ জুন ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।


‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে এস এস ট্রেডার্স কে ওজনে কারচুপি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷

‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খালিদ ফুড প্রোডাক্টস কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ একই অপরাধে মেসার্স ইমা এগ্রো ফুড কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে দেবহাটা উপজেলার জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অরিয়েন্ট ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আবির সুইটস এন্ড বিরিয়ানি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার জগদ্দল এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জলিল মেডিকেল হল কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে হাওলাদার এন্টারপ্রাইজ কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা এবং একই অপরাধে দুলু ফার্মেসি কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার তুলারাম পুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স বর্ষা মেডিসিন কর্নার কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০ক টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিশ্বাস ফুড প্রোডাক্টস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে দৌলতপুর উপজেলার ছাতারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শীরিন ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে ১১ টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা