• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ  বেনাপোল জুড়ে ৩৭০ টাকার সিকারেট বিক্রি হচ্ছে ৪২০ টাকায়,দিশেহারা ভোক্তারা শেরপুরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ মণিরামপুরে—স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ ‎সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ চোরাচালানী মালামাল আটক

যশোরে বিএনপি ২ নেতার সাথে পুলিশের বাগবিতণ্ডা, তল্লাশি না করেই দুইজনকে ছাড়িয়ে নিলেন সহকর্মীরা

সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৪০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

যশোর শহরের খালধার রোডে নিয়মিত তল্লাশি অভিযানের সময় বিএনপির দুই অঙ্গসংগঠনের নেতার সাথে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে আরও ৮-১০ জন নেতাকর্মী এসে ওই দুইজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী একজন কনস্টেবলকে সাথে নিয়ে খালধার রোড নাঈম মসজিদের সামনে তল্লাশি অভিযান চালান।

সে সময় সুমন আহমেদ ও রাজিব হোসেন নামে দুই যুবককে তল্লাশির জন্য ডাকা হয়। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিএনপির অঙ্গসংগঠনের নেতা বলে দাবি করেন। সুমন আহমেদ ছাত্রদলের নগর শাখার আহ্বায়ক এবং রাজিব হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

এসআই নুরুন্নবী তল্লাশি করতে চাইলে দুই নেতা তাতে আপত্তি জানান। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে সংগঠনের আরও ৮-১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন। তারা পুলিশের সাথে কথা বলেন এবং ‘আমরা দেখছি’ বলে ওই দুই নেতাকে সরিয়ে নিয়ে যান।

খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ ঘটনাস্থলে যান। তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে ফিরে আসেন।

ইন্সপেক্টর আমানুল্লাহ বলেন, “সদর ফাঁড়ির কয়েকজন সদস্য নিয়মিত তল্লাশি অভিযানে নামেন। তারা দুই যুবককে তল্লাশির চেষ্টা করতে চাইলে বিএনপির পরিচয় দেন। তল্লাশি করতে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা