• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক ( অপারেশন ও তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তারা আরও বলেন, ধূমপান ও তামাকজাত পণ্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের অন্যতম কারণ। পাশাপাশি তামাক চাষের ফলে পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা