• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ৮৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৪ জুন ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৪ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আন্দিরপাড় এলাকায়  অভিযান চালিয়ে এ কে ফুড কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আন্দির পাড় এলাকায়  অভিযান চালিয়ে সোহাগ এন্টারপ্রাইজ কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে  ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বাটিকাডাংগা বাজার এলাকায়  অভিযান চালিয়ে ঢাকা মহানগর বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান কে মোট ৫০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে কুমারখালি      উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জাহান ট্রেডার্স কে নকল পণ্য বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে ০৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার  শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা