• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

বিজিবির অভিযানে ৩১ পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ৬৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

যশোরে ৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের ৩১টি বার ও ১ টি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (২০জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২জন আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ব্যক্তিদের নিকট হতে স্বর্ণের বার ছাড়াও ৫৪,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি প্রাইভেট কার, ৩৬,০০০/- টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪,৮১৫/- টাকা পাওয়া যায়।

বিজিবি জানায়,উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকা এর সর্বমোট বাজার মূল্য ৭,৬৮,৩৬,২১০/- (সাত কোটি আটষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশত দশ) টাকা।

আটককৃতরা হলেন—নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫)এবং অপর আসামী যশোর জেলার কোতয়ালী থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

‎এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোর -নড়াইল মহাসড়ক এলাকায় অভিযান চালায় এবং ৩১টি স্বর্ণের বারসহ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে,তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

বর্তমানে আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা