• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

সাতক্ষীরার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন চেয়ে শিক্ষা বোর্ডে আবেদন

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের (EIIN: 119026) অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়নের আবেদন করেছেন বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার উত্তরসূরি আ. আ. ম একরামুল হক (আসাদ)।

সম্প্রতি তিনি শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যানের নিকট স্কুল পরিদর্শকের মাধ্যমে একটি লিখিত আবেদন দাখিল করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা মরহুম পীরজাদা মোশাররাফুল হক ১৯৭২ সালে বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে কবলা দলিলের মাধ্যমে বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। শিক্ষা বিস্তারে তাঁর ও তাঁর পিতার অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর শিক্ষা বোর্ডের তৎকালীন স্কুল পরিদর্শক তাকে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

বর্তমানে আ.আ.ম একরামুল হক (আসাদ) একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ তালা উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিবসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
আবেদনে তিনি আরও অভিযোগ করেন, বিধি অনুযায়ী সভাপতি হওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তিগত ও স্বার্থসংশ্লিষ্ট কারণে তাঁর নাম সভাপতি পদের জন্য জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডে প্রেরণ করেননি বলে তিনি জানতে পেরেছেন।

বিদ্যালয় প্রতিষ্ঠা, জমি দান, আজীবন দাতা সদস্য হিসেবে অবদান এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘ সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে তাঁকে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা