• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

বিজিবির অভিযানে মহেশপুর সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :  / ১২২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

চোরাকারবারিদের ধাওয়া করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতর ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৭শে জুন) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি সীমান্ত এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে সামন্তা বিওপির টহল দল।

শনিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একদল বিজিবি সুবেদার ওমর আলীর নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় দুজন চোরকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুর পাড়ের জঙ্গলের ভেতর একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ব্যাগ খোলা হলে ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভিতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপসহ ২টি বিদেশী পিস্তল (মেড ইন ইতালি) ৪টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন, গুলি এবং এসকাফ সিরাপসমুহ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা ০১৭১১-২১৭৩৯০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা