• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

‎বেনাপোল সীমান্তে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও কসমেটিক্স আটক

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার: / ৩৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী-পিস, শাল চাদর ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রবিবার (২৮ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

‎ 

‎বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৫১টি শাড়ি, ২২টি থ্রি-পিস, ৪টি শাল-চাদর এবং ৩৯৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

‎এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা