• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

রাঙ্গামাটি শহরে সড়কের ভাঙন রোধে সংস্কারকাজ শুরু,নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা প্রশংসিত 

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চলতি বর্ষা মৌসুমে পাহাড়ধস ও সড়ক ভাঙনের ঝুঁকি এড়াতে রাঙ্গামাটি শহর ও উপজেলার আন্তঃসড়কগুলোতে আগাম সংস্কারকাজ শুরু করেছে রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতোমধ্যে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের সামনে গত বর্ষা মৌসুমে ধসে যাওয়া প্রধান সড়কটির মেরামত ও সুরক্ষামূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাইপ পাইলিংয়ের মাধ্যমে বালি ও সিমেন্টের মিশ্রণে বস্তা ব্যবহার করে প্রটেকশন ব্লক নির্মাণ করা হচ্ছে। সওজের এই সময়োপযোগী উদ্যোগের ফলে পাহাড়ি এই শহরের যোগাযোগব্যবস্থা সচল রাখার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেও রেহাই পাবেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

বিগত বছরগুলোতে বর্ষা এলেই রাঙ্গামাটির বিভিন্ন সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হতো। তবে এবার বর্ষার শুরুতেই রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার বুদ্ধিদীপ্ত পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সড়কটির নিয়মিত ব্যবহারকারী স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক সন্তোষ প্রকাশ করে বলেন, “গত বর্ষায় উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাটির একটি বড় অংশ ধসে গিয়ে খুবই বিপজ্জনক হয়ে পড়েছিল। গাড়ি নিয়ে ওই জায়গা পার হতে আমাদের বুক কাঁপত। এবার বর্ষার শুরুতেই সড়ক ও জনপথ বিভাগ যেভাবে সংস্কারকাজ শুরু করেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। কাজটি শেষ হলে আমরা নিরাপদে ও নিশ্চিন্তে গাড়ি চালাতে পারব। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার ও স্থায়ী সুরক্ষার বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “রাঙ্গামাটির ভৌগোলিক অবস্থান ও পাহাড়ধসের বিষয়টি মাথায় রেখে আমরা এবার বর্ষার শুরু থেকেই অত্যন্ত সতর্ক আছি। উন্নয়ন বোর্ডের সামনের ক্ষতিগ্রস্ত সড়কটি টেকসইভাবে সংস্কারের জন্য আমরা দ্রুত কাজ করছি, যাতে চলতি বর্ষায় আর কোনো নতুন ধস বা দুর্ঘটনা না ঘটে। শহরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানও আমাদের নজরদারিতে রয়েছে। জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে রাঙ্গামাটি সওজ বিভাগ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, সংস্কারকাজের অংশ হিসেবে সড়কটিকে আরও শক্তিশালী করতে পাইপ পাইলিংয়ের মাধ্যমে বালি ও সিমেন্টের মিশ্রণে বস্তা ব্যবহার করে প্রটেকশন ব্লক নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, সওজ নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার এমন দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগের ফলে রাঙ্গামাটির সড়ক যোগাযোগব্যবস্থা এবার বর্ষায় অনেক বেশি নিরাপদ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা