• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

বিজিবির অভিযানে ১লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:- / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাজিরপাড়া বিওপির আওতাধীন আলু গোলা পোস্টসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় গোপনে অবস্থান নেয়।
বিজিবির সদস্যরা জানান, বেলা ১১টার দিকে তিন ব্যক্তি জেলের ছদ্মবেশে ঠেলা জাল নিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান গ্রহণ করে বেড়িবাঁধের দিকে আসছিল। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ঠেলা জালের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।
আটক আজিজুল হক টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ প্রতিরোধে সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিগত নজরদারি, নিয়মিত স্থল ও নৌটহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা