• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

‎বেনাপোলে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ১৩৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‎শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এর আগে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য দেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

‎পরে প্রধান অতিথি শামীম হোসেন, বিশেষ অতিথি এ কে এম আতিকুজ্জামান সনি, যশোর ৪৯ বিজিবির কমান্ডার মো. রবিউল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন এবং বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

‎কেক কাটার অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও প্রতিষ্ঠানটি পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে। তারা বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে ধারণ করে এনটিভি ভবিষ্যতেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আরও এগিয়ে যাবে।

‎বক্তারা এনটিভির দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটির সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

‎অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি চিকিৎসক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা