• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

গাজীপুরে মহানগর গোয়েন্দা বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জিএমপি-কমিশনারের মতবিনিময়

শেখ রাজীব হাসান - / ১১৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জিএমপি-কমিশনার এর দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ১২ই জুলাই দুপুর এক টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই দিক নির্দেশনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফি সহ অন্যান্য) , অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানী করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের জালজালিয়াতি (ভিসা জালিয়াতি সহ অন্যান্য), মাদক তৈরির কারখানা, বিভিন্ন ধরনের ভেজাল (ভেজাল মসলা, ভেজাল ওষুধ ইত্যাদি) এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে সংস্কারকৃত নতুন আইন সমূহ (সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন ইত্যাদি) -এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
পুলিশ কমিশনার মহোদয় আরও নির্দেশনা প্রদান করেন যে, অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়াও তিনি টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
শেখ রাজীব হাসান-
তারিখ- ১২-০৭-২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা