• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ঢাকার মিরপুর থেকে নারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১৩৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বদলগাছি থানার পার আধাইপুরে সংঘটিত নারী হত্যা মামলার আসামি সৌখিন (২৫)-কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সৌখিন মান্দা উপজেলার মদনচক গ্রামের মোনায়েমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছি উপজেলার পার আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দিরের পাশে গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। তাকে প্রথমে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ওই নারীর নাম তাহমিনা ওরফে রেবা। তিনি ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

ঘটনার বিষয়টি জানার পর নওগাঁর পুলিশ সুপার বদলগাছি থানাকে দ্রুত মামলা রুজু এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

পরে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিকে শনাক্ত করে।

পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে। গত ১১ জুলাই ২০২৬ বিকেলে ঢাকা মেট্রোপলিটনের শাহ আলী থানা এলাকা থেকে সৌখিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সৌখিন তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।

পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা