• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

বই পড়ার আহ্বান জানালেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম

মো: মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি / ১৩৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

“অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার না করে বই পড়ুন”—এমন আহ্বান জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্মে প্রথম কর্মদিবসে তিনি নওগাঁ জেলা পুলিশ লাইন্সের লাইব্রেরি ‘বাতিঘর’ পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় বই পড়ে কাটান।

এ সময় পুলিশ সুপার বলেন, যুগে যুগে গ্রন্থাগার মানুষের জ্ঞান, মেধা, মনন, ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ ও লালন করার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। বই মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং আত্মিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, পুলিশিং অত্যন্ত ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পেশা হলেও সুযোগ পেলেই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, “সময় পেলেই বই পড়ুন। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে জ্ঞানচর্চায় মনোযোগী হোন।”

পুলিশ সুপার জানান, নওগাঁ জেলা পুলিশ লাইন্সের লাইব্রেরি ‘বাতিঘর’-এ সদস্যদের আরামদায়ক পরিবেশে বই পড়ার সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত বই পড়ার মাধ্যমে পুলিশ সদস্যদের ব্যক্তিগত বিকাশের পাশাপাশি পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা