• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ এনামুল আওলাদ আয়নাল আকিবদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন,১ হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার / ৪৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সংস্থাটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন,হ্নীলা ইউনিয়ন, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় ১হাজার টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার, তেল, চিড়া, চিনি, ওর স্যালাইন, বিশুদ্ধ পানীয় জলসহ পরিবারের জরুরি প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জেলা বিএনপি, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উখিয়া রাজা পালং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ রোমান, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বিশেষ কৃতজ্ঞতা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ এর প্রতি। বিশেষ কৃতজ্ঞতা উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর প্রতি সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের জন্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আয়ুব আলী, সংশ্লিষ্ট এলাকা ব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো পরিবার যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই আমরা জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা