• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ এনামুল আওলাদ আয়নাল আকিবদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

মোস্তাফিজুর রহমান বাবু / ২৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমদাত। এ উপলক্ষে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়ার আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান মির্জা, মো. জনি হায়দার, সদস্য মো. মফিজুর রহমান পিন্টু, মো. বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মো. মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুজ্জামান সনি ও মো. তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা সংসদ সদস্য হারিয়েছি। তবে বেনাপোল পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।’
বক্তারা আরও বলেন, মো. ইমদাদুল হক ইমদাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং বেনাপোল বলফিল্ড মাঠে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

তারা বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, রাস্তাঘাটসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন তরুণ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মেয়র হিসেবে মো. ইমদাদুল হক ইমদাতকে নিয়ে তারা আশাবাদী।
সভায় বক্তারা বলেন, দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদাত বেনাপোল পৌরসভার উন্নয়নে কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা