• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

সাংবাদিক হাজী আমিরুজ্জামান আমির কে হুমকি,পল্লবী থানায় জিড

নিজস্ব প্রতিনিধি ঢাকা / ৮২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক খবরের আলো সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আমিরুজ্জামান আমির কে হুমকির অভিযোগে গোটা রাজধানী উত্তাল। ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ, অবশেষে পল্লবী থানায় জিডি।
শুধু তাই নয়, সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক আমিরুজ্জামানকে হুমকির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আমিরুজ্জামান আমির (৫০)।

শনিবার (২২শে আগস্ট) রাজধানীর পল্লবী থানায় তিনি এ জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০শে আগস্ট দৈনিক খবরের আলো ডিজিটাল প্ল্যাটফর্মে ‘”জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে ফের প্রভাব বিস্তারের দাবি এলাকাবাসীর”’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের জেরে পল্লবী এলাকার মো. সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে মো. ইমরান খান তাঁর ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।

জিডির তথ্য বিশ্লষণ অনুযায়ী, গত ২১শে আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পল্লবীর সেকশন-১২ এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাংবাদিক আমিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে।

কলকারী হিসেবে মো. সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে মো. ইমরান খানের পরিচয় দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, তারা প্রকাশিত সংবাদটি এক ঘণ্টার মধ্যে ডিলিট করে দিতে বলেন। অন্যথায় সাংবাদিক আমিরুজ্জামান এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ সময় তাকে গালিগালাজও করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

সাংবাদিক আমিরুজ্জামানের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় তাঁর ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভূক্ত করার আবেদন করেন তিনি।

জিডিতে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক আমিরুজ্জামান।

জিডির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, হুমকির বিষয় উল্লেখ করে আজই হয়েছে জিডিটি। ইতোমধ্যে কপি হাতে পেয়েছি।
তদন্ত সাপেক্ষ হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা