• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
নববধূকে রেখে চিরবিদায়ে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানার ‎বেনাপোল চেকপোষ্ট থেকে ১০ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক বিজিবির অভিযানে ৩১ পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ চুয়াডাঙ্গার দর্শনায় ৩ দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির দাবি ‎বিজিবির অভিযানে চেকপোষ্টে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস

নববধূকে রেখে চিরবিদায়ে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানার

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা আর নেই। বিয়ের আনন্দ শেষ হওয়ার মাত্র দুদিনের মাথায় তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
গত শুক্রবার (১৯ জুন) অত্যন্ত আনন্দঘন পরিবেশে জুয়েল রানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতে নববধূকে সঙ্গে নিয়ে রুহিয়ার কর্ণফুলী বাজার এলাকার নিজ বাড়িতে ফেরেন তিনি। কিন্তু আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।
কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সোমবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুয়েল রানা রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও সমবেদনার বার্তা জানাচ্ছেন তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
যে ঘরে কয়েকদিন আগেও বিয়ের আনন্দ আর শুভেচ্ছার ঢল ছিল, আজ সেই ঘরেই স্বজন হারানোর আহাজারি। নববধূর হাতে মেহেদির রং শুকানোর আগেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় হারিয়ে গেল একটি তরতাজা প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা