• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
‎বিজিবির অভিযানে চেকপোষ্টে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর এলজিইডি এক্সচেঞ্জ মোহাম্মদ ফুলকাম বাদশার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গঠনের অভিযোগ  বেনাপোল জুড়ে ৩৭০ টাকার সিকারেট বিক্রি হচ্ছে ৪২০ টাকায়,দিশেহারা ভোক্তারা শেরপুরে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

আদমদীঘিতে কর্মসংস্থানের জন্য ২০টি প্রতিষ্ঠান নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া তিন শতাধিক চাকরিপ্রত্যাশীর মধ্যে প্রায় ২০ শতাংশ প্রার্থী প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন। বুধবার (১৮ জুন) দিনভর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চাকরি মেলার আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে ও বেডোর রেইজ প্রকল্পের আওতায় এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, মেলায় বেসরকারি খাতের ২০টি প্রতিষ্ঠান এবং তিন শাতাধীক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে মোবাইল ফোন, রিফ্রিজেটর ও এয়াকন্ডিশন সার্ভেসিং বিষয়ে দক্ষ কর্মী এবং বিভিন্ন কোম্পানির সেলসম্যান পদে নিয়োগের জন্য বিপুলসংখ্যক আবেদন গ্রহণ করা হয়। মেলায় চাকরিপ্রত্যাশীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন এবং সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীকে তাৎক্ষণিকভাবে চাকরির জন্য নির্বাচিত করা হয়।
বেডো সংস্থার নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার (রেইজ প্রজেক্ট) ফয়জুল তারিক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শকিম উদ্দীন আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, বেডো’র পরিচালক আতোয়ার হোসেন ও রেইজ প্রজেক্টের সমন্বয়কারী আব্দুর রাজ্জাক প্রমুখ।
ডাক্তার তাসনিম আহমেদ জানান, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের বিভিন্ন কর্মমুখী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য। নিয়োগ কার্যক্রমের পাশাপাশি চাকরিপ্রত্যাশীদের জন্য সিভি হালনাগাদ, চাকরির প্রস্তুতি বিষয়ক পরামর্শ ও সেমিনারের আয়োজন করা হয়। ফলে তরুণ চাকরিপ্রত্যাশীরা একই স্থানে চাকরি খোঁজার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগও পান।
পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার (রেইজ প্রজেক্ট) ফয়জুল তারিক চৌধুরী প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বলেন, বেডো কেবল যুবকদের প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করে না। বরং তাদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই জব ফেয়ার বেকারত্ব দূরীকরণে এবং তরুণদের মর্যাদাপূর্ণ পেশায় নিয়োজিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা