• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
বিজিবির অভিযানে ৩১ পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ চুয়াডাঙ্গার দর্শনায় ৩ দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির দাবি ‎বিজিবির অভিযানে চেকপোষ্টে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন বেনাপোলের ৫ শতাধিক নারী আমড়াখালী চেকপোষ্ট থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে হাজারো দুর্নীতি, মাস্টারমাইন্ড সাব-রেজিস্ট্রার মামুন ও নকলনবিশ গিয়াস দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের উন্নয়নে অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর ‎মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার

বিজিবির অভিযানে ৩১ পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ৩৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

যশোরে ৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের ৩১টি বার ও ১ টি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (২০জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২জন আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ব্যক্তিদের নিকট হতে স্বর্ণের বার ছাড়াও ৫৪,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি প্রাইভেট কার, ৩৬,০০০/- টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪,৮১৫/- টাকা পাওয়া যায়।

বিজিবি জানায়,উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকা এর সর্বমোট বাজার মূল্য ৭,৬৮,৩৬,২১০/- (সাত কোটি আটষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশত দশ) টাকা।

আটককৃতরা হলেন—নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫)এবং অপর আসামী যশোর জেলার কোতয়ালী থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

‎এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোর -নড়াইল মহাসড়ক এলাকায় অভিযান চালায় এবং ৩১টি স্বর্ণের বারসহ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে,তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

বর্তমানে আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা