• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মুখোমুখি লড়াইয়ে হুতি ও সরকারি বাহিনী, সৌদিতেও হামলা ফিল ফোডেনের লাল কার্ড: আসলে দোষী কে?  ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

ঠাকুরগাঁও শুরু হয়েছে আগাম পৌর নির্বাচন,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে যুব নেতা স্বপন হুট ফেবারিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঠাকুরগাঁও পৌরসভার পাড়া মহল্লায় শুরু হয়েছে আগাম পৌর নির্বাচনী তৎপরতা,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এবার যুব নেতা স্বপন হুট ফেভারিট বলে মনে করছেন এলাবাসী।
ঠাকুরগাঁও পৌরসভার পাড়া মহল্লায় শুরু হয়েছে আগাম পৌর নির্বাচনী তৎপরতা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এবার নতুন মুখের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। যুবদল নেতা স্বপনের পক্ষে ঝুঁকছে সাধারণ ভোটারদের একটা বিরাট অংশ। ঠাকুরগাঁও পৌরসভার আশ্রমপাড়া,মুন্সিপাড়া,আর্টগ্যালারির মোড়,খালপাড়া,ডিসি পাড়া,বেলতলিসহ বিভিন্ন এলাকায় সরেজমিন সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের প্রধান সমস্যা মাদক নির্মুলের জন্য যুবনেতা রাসেউল আলম স্বপন এলাকার জনগণকে উদ্বুদ্ধ করে এলাকা থেকে মাদক নির্মুলের জন্য দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছেন। এছাড়াও এলাকার ভূমিদস্যুতা প্রতিরোধে যুবনেতা স্বপনের ভূমিকায় জেলার সুশীল সমাজের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। মুন্সীপাড়ার মদ ভাটি উচ্ছেদসহ নানাবিধ ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডের নারীপুরুষ নির্বিশেষে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন যুবনেতা স্বপন। আগামী পৌর নির্বাচনের অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যুবনেতা স্বপন এই প্রতিনিধিকে বলেন,এলাকার ভোটারদের একটা বিরাট অংশ আমাকে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছেন। আমি একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য জনগণের দোরগোড়ায় হাজির হচ্ছি।জনগণ চাইলে জনগণের প্রত্যাশা পুরনের জন্য প্রার্থী হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মাদক,জুয়া,চাঁদাবাজি ও ভূমিদস্যুতামুক্ত ৮ নং ওয়ার্ড গঠনের অংগীকার নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।উল্লেখ্য ঠাকুরগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হট ফেভারিট রাসেউল আলম স্বপনের পক্ষে বিএনপির একটা বিরাট অংশ ইতিমধ্যেই মাঠে নেমে পরেছেন। আগামী পৌর নির্বাচনে ওয়ার্ডের মাটি ও মানুষের সাথে মিশে থাকা স্বপনকে জয়ী করতে এলাকার সুশীল সমাজও ঐক্যবদ্ধ বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা