• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ এনামুল আওলাদ আয়নাল আকিবদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের শিক্ষা উপহার সামগ্রী বিতরণ

সিয়াম, নওগাঁ জেলা: / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বদলগাছী সরকারি কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মাঝে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  1. সোমবার(২৯ জুন) বেলা ১১ টা ৩০ মিনিটে বদলগাছী সরকারি কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।একই দিনে বেলা ১০টায় বার্ষিক মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন আহসানুল হক মুস্তাকিম, সভাপতি বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদল এবং সঞ্চালনায় ছিলেন মো: হাসিবুর রহমান সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানটিতে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম ও স্কেল বিতরণ করা হয়।

সভাপতি আহসানুল হক মুস্তাকিম বলেন, “ছোট ভাইবোনদের জন্য কলেজ শাখা ছাত্রদলের পক্ষ্য থেকে এ সামান্য পরীক্ষা সামগ্রী উপহার। কলেজ জীবনের এই অল্প সময়ে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতির সোনালি পাতায় রয়ে যাবে।তোমাদের সদা হাস্যোজ্জ্বল এই মুখগুলো অনেক মিস করব।তোমাদের ভালোবাসায় আমি সিক্ত। দোয়া করি তোমাদের সকলের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক।সৃষ্টিকর্তা তোমাদের সকলের মেধাকে আরো বৃদ্ধি করুক এবং তোমাদের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিক।”

সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান বলেন, “আমরা পৃথিবীতে জন্ম নিয়ে বড় হয়েছি আমরা কিন্তু কেউই অকৃতকার্য নই অর্থাৎ আমরা প্রত‍্যেকেই মূল্যাবান , আমরা কেউই মূল্যহীন নয় । তাই তোমাদের প্রত‍্যেককেই প্রচুর পরিশ্রম করতে হবে । কলেজ জীবন তোমাদের শেষ শুধু এই পরীক্ষাটাই বাকি , তাই বলি পরীক্ষা গুলো ভালো ভাবে, সুন্দর ভাবে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি । এই কলেজের মুখ উজ্জ্বল করো তোমরা সবাই ।তোমাদের কাছে আমাদের আশা থাকবে তোমরা জীবনে মানুষের মতো মানুষ হয়ে এই দেশের কল্যাণে কাজ করে যাবে । তোমাদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন । তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো , সকলে সুস্থ ও সুন্দর ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটি রেজাল্ট করবা।”

অন‍্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম,সহ-সভাপতি সাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন,সহ-সাধারণ সম্পাদক জয় মৃধা,সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেনসহ
কলেজ শাখা ছাত্রদলের অন‍্যান‍্য সদস্যরা এবং প্রায় সকল এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা